Thursday | 22 January 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 22 January 2026 | Epaper

তাল দিয়ে পোয়া পিঠা

Published : Thursday, 19 September, 2024 at 10:47 AM  Count : 1194
 

 

উপকরণ:
ময়দা- ২ কাপ,
সুজি- ১ কাপ,
তালের রস- ১ কাপ,
চিনি- ১ কাপ বা স্বাদমতো,
লবণ- এক চিমটি,
পানি- পরিমাণমতো
তেল- ভাজার জন্য পরিমাণমতো।

প্রস্তুত প্রণালী:
প্রথমে শুকনো উপকরণ অর্থাৎ ময়দা ও সুজি মিশিয়ে নিতে হবে। এবার তালের রসের সঙ্গে প্রথমে চিনি মিশিয়ে নিয়ে পরে ময়দা ও সুজি দিয়ে দিন। এক চিমটি লবণও দিন। দেড় কাপের মতো হালকা গরম পানি নিয়ে অল্প অল্প করে মিশিয়ে দিন। পানি পরিমাণমতো দেবেন। এরপর হাত দিয়ে বা হুইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নিন। গোলা খুব বেশি ঘন বা পাতলা হবে। এভাবে মিনিট বিশেক রেখে দিন। 

এবার ভাজার জন্য একটি গোল কড়াই চুলায় বসান। তাতে তেল গরম হতে দিন। গোল ডালের চামচ বা মেজরমেন্ট কাপের সাহায্যে একটি একটি করে পিঠার গোলা তেলে ছেড়ে দুই পিঠ উল্টে ভেজে নিন। একটি ঝাঁঝরি চামচের সাহায্যে তুলে কিচেন টিস্যুর উপর রেখে পিঠার বাড়তি তেল ঝরিয়ে নিন। এরপর পরিবেশন করুন।

-এমএ
সম্পর্কিত   বিষয়:  তাল    পোয়া পিঠা  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close