Thursday | 22 January 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 22 January 2026 | Epaper
BREAKING: বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করল বিএনপি      শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান      আজ থেকে পরীক্ষা শুরু, ১২ ফেব্রুয়ারি হবে ফাইনাল: প্রধান উপদেষ্টা      দালাল সাংবাদিকতা দেশের অর্জনকে বার বার ম্লান করেছে: ফারুক ওয়াসিফ      বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘব করবে ই-বেইলবন্ড: আইন উপদেষ্টা      বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত      আ'লীগ সরকার আমলে বিদ্যুৎখাতের দুর্নীতির চূড়ান্ত প্রতিবেদন জমা      

পরকীয়ায় সংসার ভাঙ্গলো তানিয়ার, প্রেমিক পলাতক

Published : Tuesday, 4 February, 2025 at 4:54 PM  Count : 207

নাটোরেসিংড়ায় পরকীয়ায় সংসার ভেঙ্গেছে তানিয়া (২৮) নামে এক গৃহবধূর। তানিয়ার স্বামীর অনুপস্থিত ঘরে ঢুকে হাতেনাতে ধরা খায় শাহিন। পরের দিন উভয়ের সম্মতিতে তালাকনামা হয়। 

এদিকে প্রেমিক শাহিনকে বিয়ের দাবিতে অনড় তানিয়া। ৫ দিন পেরিয়ে গেলেও শাহিনের ঘর ছাড়তে নারাজ। না খেয়ে দিনাতিপাত করছে। ঘটনাটি ঘটেছে সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের ইছলবাড়িয়া গ্রামে। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রেমিক শাহিনের ঘরে অনশনে অসুস্থ তানিয়ার সেলাইন চলছে। অপরদিকে তিনদিনেও ছেলের খোঁজ না পাওয়ায় বৃদ্ধা শাহিনের মাও অসুস্থ হয়ে পড়েছে। 

জানা যায়, প্রায় ১৫ বছর আগে উপজেলার ঠেংগাপাকুরিয়া গ্রামের শাহাদাত হোসেনের মেয়ের সাথে ইছলবাড়িয়া গ্রামের মৃত শামসুল আলম মৃধার ছেলে রাজুর বিয়ে হয়। গত বৃহস্পতিবার রাতে স্বামীর অনুপস্থিতিতে তানিয়ার ঘরে ঢুকে প্রেমিক শাহিন। অত:পর হাতেনাতে ধরা পড়ার পরের দিন শুক্রবার দু’পক্ষের স্বজন ও কাজীর উপস্থিতিতে স্বামীর সম্মতিতে তালাক দেয়া হয়। তালাক দেয়ার পর প্রেমিক শাহিনের বাড়িতে অবস্থান নেয় তানিয়া। তারপর বিয়ের দাবিতে অনশন করতে থাকে। এদিকে প্রেমিক শাহিন পালিয়ে বেড়াচ্ছেন। 

তানিয়ার বাবা শাহাদাত হোসেন জানান, মেয়ের তালাকনামা হয়েছে। বর্তমানে সে মুমূর্ষু অবস্থায় শাহিনের বাসায় আছে। আমার মেয়েকে প্রলোভন দেখিয়েছে শাহীন। তার জন্য তার সংসার ভেঙ্গে গেছে। আমরা দোষীকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। 

সিংড়া থানার ওসি আসমাউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

আরএ/এসআর

সম্পর্কিত   বিষয়:  নাটোর   সিংড়া  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close