Thursday | 22 January 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 22 January 2026 | Epaper
BREAKING: বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করল বিএনপি      শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান      আজ থেকে পরীক্ষা শুরু, ১২ ফেব্রুয়ারি হবে ফাইনাল: প্রধান উপদেষ্টা      দালাল সাংবাদিকতা দেশের অর্জনকে বার বার ম্লান করেছে: ফারুক ওয়াসিফ      বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘব করবে ই-বেইলবন্ড: আইন উপদেষ্টা      বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত      আ'লীগ সরকার আমলে বিদ্যুৎখাতের দুর্নীতির চূড়ান্ত প্রতিবেদন জমা      

ছাত্রদলের মার্চ ফর জাস্টিস কর্মসূচি অনুষ্ঠিত

Published : Thursday, 6 February, 2025 at 6:29 PM  Count : 544

রাজবাড়ীর গোয়ালন্দে কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে, সরকারি কামরুল ইসলাম কলেজ ছাত্র দলের আয়োজনে শেখ হাসিনার শাসনামলে শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার ও সাজা নিশ্চিতের দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজ চত্বরে, কলেজ ছাত্র দলের সভাপতি রকির সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা ছাত্র দলের সভাপতি রেজাউল হাসান মিঠু, সহসভাপতি কাউছার খান, উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক শেখর আহমেদ সবুজ, সাংগঠনিক সম্পাদক আহমেদ আলী শিপন, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদ, কলেজ ছাত্র দলের সভাপতি রকি প্রমুখ।

এসময় বক্তারা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দ্বারা সংঘটিত সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিতের দাবিতে এবং জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।


এসআই/আরএন
সম্পর্কিত   বিষয়:  রাজবাড়ী   গোয়ালন্দ  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close