Thursday | 22 January 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 22 January 2026 | Epaper
BREAKING: বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করল বিএনপি      শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান      আজ থেকে পরীক্ষা শুরু, ১২ ফেব্রুয়ারি হবে ফাইনাল: প্রধান উপদেষ্টা      দালাল সাংবাদিকতা দেশের অর্জনকে বার বার ম্লান করেছে: ফারুক ওয়াসিফ      বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘব করবে ই-বেইলবন্ড: আইন উপদেষ্টা      বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত      আ'লীগ সরকার আমলে বিদ্যুৎখাতের দুর্নীতির চূড়ান্ত প্রতিবেদন জমা      

আইসিসি'র ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

Published : Friday, 7 February, 2025 at 10:11 AM  Count : 246
 

 

ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি)'র বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির প্রশাসনিক নির্দেশে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

নির্দেশে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ভিত্তিহীন তদন্ত করা হয়েছে।

নির্দেশে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি তাদের ক্ষমতার অপব্যবহার করেছে। মঙ্গলবার নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প।

২০২৩ সালের অক্টোবরে হামাস ইসরায়েলে ঢুকে আক্রমণ করে। তারপর ইসরায়েল গাজায় আক্রমণ চালায়। হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র জার্মানি, ইসরায়েলসহ বেশ কিছু দেশ। এরপর আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

ট্রাম্পের নির্দেশে বলা হয়েছে, আইসিসি যা করেছে, তা বিপজ্জনক নজির হিসাবে থাকবে। এই নিষেধাজ্ঞার ফলে আইসিসি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবেন না।  

ট্রাম্পের নির্দেশে বলা হয়েছে, ইসরায়েল হচ্ছে ওয়াশি্ংটনের খুব ঘনিষ্ঠ সহযোগী। সে দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভিত্তিহিন অভিযোগ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি) গত বছর বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।

যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কেউই আইসিসি-র সদস্য নয়। 

এমএ
সম্পর্কিত   বিষয়:  আইসিসি   ট্রাম্প   নিষেধাজ্ঞা  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close