Thursday | 22 January 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 22 January 2026 | Epaper
BREAKING: বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করল বিএনপি      শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান      আজ থেকে পরীক্ষা শুরু, ১২ ফেব্রুয়ারি হবে ফাইনাল: প্রধান উপদেষ্টা      দালাল সাংবাদিকতা দেশের অর্জনকে বার বার ম্লান করেছে: ফারুক ওয়াসিফ      বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘব করবে ই-বেইলবন্ড: আইন উপদেষ্টা      বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত      আ'লীগ সরকার আমলে বিদ্যুৎখাতের দুর্নীতির চূড়ান্ত প্রতিবেদন জমা      

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে গ্রেপ্তার

Published : Tuesday, 11 March, 2025 at 10:26 AM  Count : 197

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসির) পক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর তাকে রাজধানী ম্যানিলা থেকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস।

সংবাদ মাধ্যমটি বলছে, ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে মঙ্গলবার ম্যানিলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালত মাদকবিরোধী যুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে পরোয়ানা জারি করে এবং এরপরই তাকে গ্রেপ্তার করা হয়।

মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে, এই যুদ্ধে হাজার হাজার ফিলিপিনোকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

ফিলিপাইন সরকার জানিয়েছে, হংকং থেকে ফিরে আসার পর তাকে ম্যানিলার বিমানবন্দরে আটক করা হয়।

৭৯ বছর বয়সী রদ্রিগো দুতার্তে ২০২২ সালে প্রেসিডেন্টের ক্ষমতা ছেড়ে দেন এবং তিনি ফিলিপাইনের সবচেয়ে প্রভাবশালী রাজনীতিবিদদের একজন। তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ থাকা সত্ত্বেও তিনি এতদিন আপেক্ষিক দায়মুক্তি ভোগ করেছেন।

অন্যদিকে, হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে মাত্র কয়েকজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

পৃথক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার রদ্রিগো দুতার্তে ম্যানিলা বিমানবন্দরে পৌঁছানোর পর ফিলিপাইনের পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং সাবেক এই প্রেসিডেন্ট এখন (পুলিশ) হেফাজতে রয়েছেন বলে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে।

এমএ


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close