Thursday | 22 January 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 22 January 2026 | Epaper
BREAKING: বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করল বিএনপি      শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান      আজ থেকে পরীক্ষা শুরু, ১২ ফেব্রুয়ারি হবে ফাইনাল: প্রধান উপদেষ্টা      দালাল সাংবাদিকতা দেশের অর্জনকে বার বার ম্লান করেছে: ফারুক ওয়াসিফ      বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘব করবে ই-বেইলবন্ড: আইন উপদেষ্টা      বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত      আ'লীগ সরকার আমলে বিদ্যুৎখাতের দুর্নীতির চূড়ান্ত প্রতিবেদন জমা      

বিএনপি নেতার বাড়ি থেকে টিসিবির পণ্য উদ্ধার

Published : Wednesday, 12 March, 2025 at 3:18 PM  Count : 1152

পটুয়াখালীবাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মজিবর আকনের বাড়ি থেকে টিসিবির পণ্য উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে দাসপাড়া ইউনিয়নের ইলিশের পুল এলাকার আকন বাড়ি থেকে পণ্যগুলো উদ্ধার করা হয়।  

সংশ্লিষ্ট সূত্র জানায়, নিজে ডিলার না হয়েও মজিবর আকন টিসিবির পণ্য নিয়ে সিন্ডিকেট গড়ে তুলেছেন। মজিবর আকন তার অনুসারী কয়েকজন ব্যক্তির নামে ডিলারশীপ নিয়ে টিসিবির পণ্য বিক্রি নিয়ন্ত্রণ করছেন। বাউফলের খাদ্য কর্মকর্তাকে ম্যানেজ করে স্বচ্ছল ব্যক্তিদের নামে টিসিবির কার্ড নিয়ে তিনি বেশীর ভাগ পণ্য কালোবাজারে বিক্রি করে আসছেন। 

বিএনপি নেতা হলেও বিগত সরকারের আমল থেকে তিনি এসব অনৈতিক কাজের সঙ্গে জড়িত। সাধারণ মানুষ টিসিবির পণ্য না পেয়ে ক্ষুব্ধ হন মজিবর আকনের উপর। মজিবর আকনের বাসায় টিসিবির পণ্য মজুদ করে রাখার খবর ছড়িয়ে  পড়লে মঙ্গলবার রাতে বিক্ষুব্ধ এলাকাবাসী তার বাড়ি ঘেরাও করে প্রশাসনকে অবহিত করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে স্থানীয় গ্রাম পুলিশ ইউনুচ চৌকিদার ওই বাড়িতে গিয়ে মজিবর আকন ও তার ভাই রাজ্জাক আকনের বাসা থেকে ৪৪ লিটার সয়াবিন তেল, ৪০ কেজি মশুর ডাল,৩১ কেজি চাল, ১৭ কেজি বুটের ডাল ও ৭৯টি সয়াবিন তেলের খালি বোতল উদ্ধার করেন। 

এলাকাবাসী জানান, মজিবর আকন কাঠেরপুল এলাকার গুদাম দেখিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারশীপ নিয়েছেন। কিন্তু তিনি চুরির উদ্দেশ্যে কাঠেরপুলের পরিবর্তে নিজ বাড়িতে বসে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি করেন। এতে এলাকাবাসী ভোগান্তির শিকার হচ্ছেন। মজিবর আকনের বিষয়টি উপজেলা প্রশাসনকে একাধিকবার অবহিত করা হলেও রহস্যজনক কারণে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। 

অবশ্য মজিবর আকন অনিয়মের সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে বলেন, আমার এক আত্মীয় আমার বাড়িতে এসব পণ্য রেখেছেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বলেন, তদন্ত করে এ বিষয়ে শিগগিরই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এএস/এমএ
সম্পর্কিত   বিষয়:  পটুয়াখালী   বাউফল  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close