Thursday | 22 January 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 22 January 2026 | Epaper
BREAKING: বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করল বিএনপি      শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান      আজ থেকে পরীক্ষা শুরু, ১২ ফেব্রুয়ারি হবে ফাইনাল: প্রধান উপদেষ্টা      দালাল সাংবাদিকতা দেশের অর্জনকে বার বার ম্লান করেছে: ফারুক ওয়াসিফ      বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘব করবে ই-বেইলবন্ড: আইন উপদেষ্টা      বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত      আ'লীগ সরকার আমলে বিদ্যুৎখাতের দুর্নীতির চূড়ান্ত প্রতিবেদন জমা      

আবারো চোটে পড়লেন উড

Published : Friday, 14 March, 2025 at 12:03 PM  Count : 167

সময়ের অন্যতম সেরা গতি তারকা মার্ক উডের সঙ্গে চোটের বন্ধুত্বটা যেন একটু বেশিই। চোট কাটিয়ে মাস কয়েক খেলার পরই আবারো চোটে পড়লেন উড।

এবার ৪ মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন তিনি। ফলে মাস তিনেকের বেশি সময় পর শুরু হতে যাওয়া ভারত সিরিজ মিস করতে পারেন তিনি।

গত মাসে লাহোরে আফগানিস্তানের বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যায় ইংল্যান্ড। সে দিনই আফগানদের বিপক্ষে বোলিং করার সময় হাঁটুর চোটে পড়েছিলেন উড। নিজের চতুর্থ ওভারে বোলিং করার সময় হাঁটুতে ব্যথা অনুভব করেন তিনি। ফলে সেই সময় মাঠ থেকে উঠে যান ডানহাতি এই পেসার।

৩৮ মিনিট পর অবশ্য আবারও মাঠে ফেরেন উড। তবে বাকি ৬ ওভারের সবটা শেষ করতে পারেননি ৩৫ বছর বয়সী ইংলিশ এই পেসার।

২০২৪ সালের শুরু থেকেই হাঁটুর সমস্যা নিয়ে ভুগছেন উড। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে পাকিস্তান থেকে দেশে ফেরার পর স্ক্যান করানো হলে জানা যায়, উডের লিগামেন্টের মিডিয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে।

এমন অবস্থায় বুধবার (১২ মার্চ) সকালে লন্ডনে উডের হাঁটুর অস্ত্রোপচার করানো হয়েছে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে নিশ্চিত করেছে আগামী চার মাস মাঠের বাইরে থাকতে হবে উডকে।

এমএ
সম্পর্কিত   বিষয়:  মার্ক উড  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close