Thursday | 22 January 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 22 January 2026 | Epaper
BREAKING: বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করল বিএনপি      শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান      আজ থেকে পরীক্ষা শুরু, ১২ ফেব্রুয়ারি হবে ফাইনাল: প্রধান উপদেষ্টা      দালাল সাংবাদিকতা দেশের অর্জনকে বার বার ম্লান করেছে: ফারুক ওয়াসিফ      বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘব করবে ই-বেইলবন্ড: আইন উপদেষ্টা      বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত      আ'লীগ সরকার আমলে বিদ্যুৎখাতের দুর্নীতির চূড়ান্ত প্রতিবেদন জমা      

পঞ্চগড়ে চা কারখানা মালিককে জরিমানা

Published : Thursday, 20 March, 2025 at 4:41 PM  Count : 202

পঞ্চগড়ে অস্বাস্থ্যকর পরিবেশে চা তৈরি এবং মানহীন পাতা সংগ্রহের অভিযোগে মলি টি ফ্যাক্টরি লিমিটেড নামে একটি চা কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ইমরানুজ্জামান এই অর্থদণ্ডের আদেশ দেন।

চা বোর্ড জানায়, একাধিক অভিযোগের ভিত্তিতে সদর উপজেলার জগদল এলাকার ওই চা কারখানায় অভিযান চালানো হয়। এ সময় কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে চা তৈরি, মানহীন পাতা সংগ্রহ এবং সংগৃহীত পাতায় ফরেন পার্টিকেলের উপস্থিতি খুঁজে পান চা বোর্ডের কর্মকর্তারা। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানার মালিক মখলেছার রহমানকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে মুচলেকা নেওয়া হয়। অভিযানের সময় অন্যদের মধ্যে চা বোর্ড পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের ইনচার্জ আরিফ খান, উন্নয়ন কর্মকর্তা আমির হোসেনসহ পুলিশ ও চা বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক সাবেত আলী বলেন, কারখানাটিতে অনেক শ্রমিক কাজ করেন। এসব প্রতিষ্ঠানে স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা জরুরি। চা বোর্ড নির্ধারিত মান অনুযায়ী পাতা সংগ্রহ করেনি তারা। এতে জেলায় তৈরিকৃত চায়ের মান নিয়ে প্রশ্ন উঠেছে। এজন্য জরিমানা আদায়ের সাথে কারখানা মালিকের কাছে মুচলেকা নেওয়া হয়েছে।

এসআই/আরএন

সম্পর্কিত   বিষয়:  পঞ্চগড়  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close