Thursday | 22 January 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 22 January 2026 | Epaper
BREAKING: বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করল বিএনপি      শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান      আজ থেকে পরীক্ষা শুরু, ১২ ফেব্রুয়ারি হবে ফাইনাল: প্রধান উপদেষ্টা      দালাল সাংবাদিকতা দেশের অর্জনকে বার বার ম্লান করেছে: ফারুক ওয়াসিফ      বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘব করবে ই-বেইলবন্ড: আইন উপদেষ্টা      বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত      আ'লীগ সরকার আমলে বিদ্যুৎখাতের দুর্নীতির চূড়ান্ত প্রতিবেদন জমা      

নালিতাবাড়ীতে ভারতীয় মদ ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

Published : Thursday, 20 March, 2025 at 5:27 PM  Count : 195

শেরপুরেনালিতাবাড়ীতে ৪৮০ পিস ইয়াবা ও ১৫ বোতল ভারতীয় মদসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে গ্রেপ্তারকৃতদের শেরপুর আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে বুধবার পৃথক অভিযানে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের তারানী ও পৌরশহরের তারাগঞ্জ দক্ষিণ বাজার টিএনটি রোড এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

ইয়াবাসহ গ্রেপ্তারকৃত হলো- উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা চায়না মোড় এলাকার হেকমত আলীর পুত্র আমিনুল ইসলাম (৩৫)। আর ভারতীয় মদসহ গ্রেপ্তারকৃতরা হলো- নালিতাবাড়ী পৌরশহরের ছিটপাড়া নদীরপাড় মহল্লার হাফিজুল ইসলামের পুত্র তানভীর মিয়া তানজিল (২২) ও তারাগঞ্জ দক্ষিণ বাজার মহল্লার নজরুল ইসলামের পুত্র হাসিবুল ইসলাম ইমন (২৪)।

থানা পুলিশ সূত্র জানায়, কতিপয় মাদক কারবারিরা মাদক কেনাবেচা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের তারানী এলাকায় জনৈক নুর ইসলামের বাড়ির সামনে অভিযান চালিয়ে ৪৮০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারিকে গ্রেপ্তার করে। 

একই দিনে পৌরশহরের তারাগঞ্জ দক্ষিণ বাজার টিএনটি রোড এলাকায় অভিযান চালিয়ে ১৫ বোতল ভারতীয় মদসহ অপর দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা দায়ের করে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। একই সাথে মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।

এমএস/এসআর
সম্পর্কিত   বিষয়:  শেরপুর   নালিতাবাড়ী  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close