Thursday | 22 January 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 22 January 2026 | Epaper
BREAKING: বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করল বিএনপি      শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান      আজ থেকে পরীক্ষা শুরু, ১২ ফেব্রুয়ারি হবে ফাইনাল: প্রধান উপদেষ্টা      দালাল সাংবাদিকতা দেশের অর্জনকে বার বার ম্লান করেছে: ফারুক ওয়াসিফ      বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘব করবে ই-বেইলবন্ড: আইন উপদেষ্টা      বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত      আ'লীগ সরকার আমলে বিদ্যুৎখাতের দুর্নীতির চূড়ান্ত প্রতিবেদন জমা      

পঞ্চগড়ে রাজনীতির মাঠে সারজিস আলমের প্রথম সভা

Published : Monday, 24 March, 2025 at 8:03 PM  Count : 321

দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ না করে দায়বদ্ধতার জায়গা থেকে সেনাবাহিনী কাজ করে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। 

তিনি বলেন, সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে নিজেদের মধ্যে মতানৈক্য নেই। হাসনাতের বক্তব্য বা লাইনগুলোর সঙ্গে তার কোনো দ্বিমত নেই। তবে পারসেপনের দিক থেকে দ্বিমত ছিল। রিফাইন্ড আওয়ামী লীগ বা অন্য নামে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার গল্প সেনাবাহিনীসহ অন্য কেউ যাতে না শোনায় সে আহ্বানও জানান তিনি।

গুজবকে ব্যাধি উল্লেখ করে এনসিপির এ নেতা বলেন, গুজব বিরোধী সেল তৈরির জন্য সরকারকে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।

কমিটির পদ পাওয়ার পর প্রথম নিজ জেলা পঞ্চগড় বিশাল গাড়ি বহর নিয়ে যান। সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দেবীগঞ্জ উপজেলা সদরের বিজয় চত্বর, বোদা শহীদ মিনার, পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনার ও তেঁতুলিয়া উপজেলায় পথসভা ও আটোয়ারীতে আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য দেন। 

কথা নয় আমরা কাজ করে দেখাতে চাই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
  
তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশ কেউ আর দলের নাম দেখে মার্কা দেখে ভোট দিবে না। এতদিন সাধারণ মানুষকে নেতারা বিভিন্নভাবে ব্যবহার করেছে। ভোটের আগের দিন যায় আর কিছু টাকা ধরিয়ে দেয়। আর ভোটের পরে যে কোন কাজের জন্য গেলে আগে টাকার জন্য হাত পেতে থাকে। নতুন বাংলাদেশ আর এইগুলা হতে দেওয়া যাবে না। যে জনপ্রতিনিধি হয়ে কাজ না করে সাধারণ মানুষের কাছে লুটপাট করবে  তাদেরকে আর জনপ্রতিনিধি হিসাবে মেনে নেওয়া যাবে না। ৫ বছরে যদি কোনো নেত্রার কাছে একদিন কিছু নেন তাহলে ৫ বছর আপনার রক্ত চুসে খাবে। এই সুযোগ কোনো মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী আর কাউকে সুযোগ দেওয়া যাবে না।

সারজিস আলম বলেন, আমরা ভুল করলে শুধরে দিবেন। আর কোনো দলের অন্ধ ভক্ত হবেন না। অন্ধ ভক্ত হলে আপনার মূল্য কেউ দিবে না। আমরা আপনাদের কাছে মার্কা নিয়ে যাব, যদি আপনাদের কথা রাখতে পারি তাহলে আমাদের ভোট দিবেন। পঞ্চগড় আমার জন্মভূমি তাই আপনাদের কাছে আমার আলাদা দাবি আছে।

এসময় তার সাথে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসআইএস/এসআর

সম্পর্কিত   বিষয়:  সারজিস আলম   পঞ্চগড়  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close