Thursday | 22 January 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 22 January 2026 | Epaper
BREAKING: বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করল বিএনপি      শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান      আজ থেকে পরীক্ষা শুরু, ১২ ফেব্রুয়ারি হবে ফাইনাল: প্রধান উপদেষ্টা      দালাল সাংবাদিকতা দেশের অর্জনকে বার বার ম্লান করেছে: ফারুক ওয়াসিফ      বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘব করবে ই-বেইলবন্ড: আইন উপদেষ্টা      বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত      আ'লীগ সরকার আমলে বিদ্যুৎখাতের দুর্নীতির চূড়ান্ত প্রতিবেদন জমা      

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভের মুখে দুটি কারখানা বন্ধ ঘোষণা

Published : Monday, 24 March, 2025 at 8:28 PM  Count : 234

সাভারেআশুলিয়ায় বেতন-বোনাসের দাবিতে কাজ বন্ধ করে কর্মবিরতি পালনসহ অব্যাহত শ্রমিক বিক্ষোভের মুখে দুটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। সোমবার সকালে কারখানা দুটির মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেখতে পান শ্রমিকরা।

এসময় তারা ভিতরে প্রবেশ করতে না পেরে কারখানার সামনে জড়ো হতে থাকে। একপর্যায়ে আন্দোলনকারী শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে পাশের আঞ্চলিক সড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সড়িয়ে দেন। পরে কিছুক্ষণ শ্রমিকরা কারখানা দুটির সামনে অবস্থান নিয়ে বাড়ি চলে যান।

শিল্প পুলিশ জানায়, গত কয়েকদিন ধরে আশুলিয়ার কাঠগড়া এলাকায় অবস্থিত জিহান গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ক্রস ওয়ার গার্মেন্টসের শ্রমিকরা বেতন-বোনাসের দাবিতে কাজ বন্ধ করে কারখানার ভিতরে কর্মবিরতি পালনসহ আন্দোলন করে আসছিলেন। মালিকপক্ষ আগামী ২৭ তারিখে শ্রমিকদের পাওনা পরিশোধের আশ্বাস দিলেও শ্রমিকরা তা মানেনি, ফলে কোনো সমাধান হয়নি। তাই বাধ্য হয়ে মালিকপক্ষ সোমবার থেকে কারখানা দুটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। পরে শ্রমিকরা সকালে কারখানায় প্রবেশ করতে এসে বন্ধের নোটিশ দেখে বিক্ষোভ ও সড়ক অবরোধ করার চেষ্টা করলে, বর্তমানে কারখানা দুটির সামনে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম বলেন, কারখানা খুলে দেওয়ার জন্য মালিকপক্ষের সাথে আলোচনা চলছে। আগামীকাল থেকে কারখানা খুলে দেওয়ার পাশাপাশি শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের জন্য আমরা কাজ করছি। এছাড়া, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানা দুটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


ওএফ/আরএন
সম্পর্কিত   বিষয়:  সাভার   আশুলিয়া  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close