Thursday | 22 January 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 22 January 2026 | Epaper
BREAKING: বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করল বিএনপি      শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান      আজ থেকে পরীক্ষা শুরু, ১২ ফেব্রুয়ারি হবে ফাইনাল: প্রধান উপদেষ্টা      দালাল সাংবাদিকতা দেশের অর্জনকে বার বার ম্লান করেছে: ফারুক ওয়াসিফ      বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘব করবে ই-বেইলবন্ড: আইন উপদেষ্টা      বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত      আ'লীগ সরকার আমলে বিদ্যুৎখাতের দুর্নীতির চূড়ান্ত প্রতিবেদন জমা      

ধর্ষক সন্দেহে যুবককে গণপিটুনির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

Published : Monday, 24 March, 2025 at 9:38 PM  Count : 246

ব্রাহ্মণবাড়িয়ানবীনগর উপজেলার বিটঘরে ধর্ষক সন্দেহে আব্দুল খালেক নামে এক যুবককে গণপিটুনি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার বেলা ১১ টায় বিটঘর ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে বিক্ষোভ মিছিলটি বিটঘর উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে বিটঘর বাজার পদক্ষিণ করে বিটঘর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এসে এক প্রতিবাদ সমাবেশে সমবেত হয়।

এসময় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিটঘর গ্রামের মোঃ জসিম, এনামুল ইসলাম, মাসুক মিয়া,  ইকবাল হোসেন, মোঃ দুলাল, জেসমিন আক্তার, ইয়াছমিন আক্তার, ফাতেমা বেগম, সাজেদা বেগম, রোজিনা আক্তার ও শেফালি আক্তার। এছাড়াও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বিটঘর গ্রামের বিভিন্ন শ্রেণীপেশার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আব্দুল খালেক একজন বুদ্ধিপ্রতিবন্ধী ছেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন চোর সন্দেহে তোফাজ্জলকে হত্যা করা হয়েছিলো, ঠিক তেমনি বুদ্ধিপ্রতিবন্ধী আব্দুল খালেককে গত ১৯শে মার্চ সন্ধ্যায় বাড়ি থেকে ঢেকে এনে ধর্ষক সন্দেহে স্থানীয় ছাত্র-জনতা তাকে গণপিটুনি দেয়। তারা বলেন, ঐদিন স্থানীয় ইউপি চেয়ারম্যান খালেককে ছাত্র-জনতার গণপিটুনি থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে আইনশৃঙ্খলাবাহিনীর কাছে তুলে দেয়। বর্তমানে সে এখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তাই তারা প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বুদ্ধিপ্রতিবন্ধী আব্দুল খালেককে নিঃশর্ত মুক্তির দাবী জানান।

এব্যাপারে বিটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী জাফর দস্তগীর জানান, ঐদিন ধর্ষণ চেষ্টার ঘটনাটি শুনে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার আগেই ছাত্র-জনতা খালেককে ধরে এনে গণপিটুনি দেন। বিষয়টি নিয়ে ধোয়াশা আছে। আমি চাই প্রশাসনের তদন্তের মাধ্যমে সঠিক ঘটনাটি বেরিয়ে আসুক।

উল্লেখ্য, গত ১৯শে মার্চ বুধবার বিটঘর গ্রামের জান্নাতুল মাওয়া নামে ৭ বছরের শিশু মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠে একি প্রতিবেশী আব্দুল খালেকের বিরুদ্ধে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ঐদিন সন্ধ্যায় খালেককে বাড়ি থেকে বিটঘর ইউনিয়ন পরিষদে এনে স্থানীয় ছাত্র-জনতা তাকে গণপিটুনি দেন। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান খালেককে ছাত্র-জনতার গণপিটুনি থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে আইনশৃঙ্খলাবাহিনীর কাছে তাকে তুলে দেন।

এমএসপি/ এসআর
সম্পর্কিত   বিষয়:  ব্রাহ্মণবাড়িয়া   নবীনগর  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close