Thursday | 22 January 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 22 January 2026 | Epaper
BREAKING: বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করল বিএনপি      শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান      আজ থেকে পরীক্ষা শুরু, ১২ ফেব্রুয়ারি হবে ফাইনাল: প্রধান উপদেষ্টা      দালাল সাংবাদিকতা দেশের অর্জনকে বার বার ম্লান করেছে: ফারুক ওয়াসিফ      বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘব করবে ই-বেইলবন্ড: আইন উপদেষ্টা      বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত      আ'লীগ সরকার আমলে বিদ্যুৎখাতের দুর্নীতির চূড়ান্ত প্রতিবেদন জমা      

বাউফলে চাঁদা না দেওয়ায় তরমুজ চাষীকে কুপিয়ে জখম

Published : Monday, 24 March, 2025 at 10:00 PM  Count : 401

পটুয়াখালীবাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের ভরিপাশা হাজীর হাট এলাকায় চাঁদার টাকা না পেয়ে এক তরমুজ চাষিকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহত তরমুজ চাষিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

রোববার রাতে থানায় অভিযোগ দেওয়ার পর সোমবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভরিপাশা গ্রামের জুয়েল মীর হাজীর হাটের পূর্ব পাশে প্রায় এক একর জমিতে তরমুজ চাষ করেন। তরমুজ ক্ষেত দেখভাল করতেন জুয়েল মীরের বড় ভাই বাচ্চু মীর। ক্ষেত থেকে পাকা তরমুজ কাটতে গেলে একই এলাকার আলমগীর গাজীর দুই ছেলে জাহিদুল (৩০) ও জামাল (২৮) তাদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবী করে। চাঁদার টাকা পরিশোধ না করা পর্যন্ত তরমুজ কাটতে বারন করা হয়। এক পর্যায়ে গত ১৯ মার্চ রাতে জাহিদুল ও জামালকে ৫০ হাজার টাকা চাঁদা পরিশোধ করেন তারা। গত ২৩ মার্চ রোববার বিকালে বাচ্চু মীর লোকজন নিয়ে পাকা তরমুজ কাটতে গেলে জাহিদুল ও জামাল ফের বাঁধা দেয়। তারা বাকী টাকা পরিশোধ না করা পর্যন্ত তরমুজ কাটতে দেওয়া হবে না বলে নির্দেশ দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে জাহিদুল ও জামাল দলবল নিয়ে বাচ্চু মীরকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। এসময় তারা বাচ্চু মীরের কাছে থাকা অগ্রিম তরমুজ বিক্রির ১ লাখ ২০ হাজার টাকা তারা নিয়ে যায়। ঘটনার পর জুয়েল মীরের স্ত্রী হোসনে আরা বেগম বাদী হয়ে জাহিদুল ও জামালসহ ৫জনকে আসামি করে বাউফল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

বিষয়টির তদন্তকারী কর্মকর্তা বাউফল থানার উপ-পরিদর্শক মো. মশিউর রহমান জানান, অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আমরা পরবর্তী পদক্ষেপ নেব।

ঘটনার পর থেকে জাহিদুল ও জামাল পলাতক থাকায় তাদের বক্তব্য জানা যায়নি।

এএস/এসআর

সম্পর্কিত   বিষয়:  পটুয়াখালী   বাউফল  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close