Thursday | 22 January 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 22 January 2026 | Epaper
BREAKING: বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করল বিএনপি      শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান      আজ থেকে পরীক্ষা শুরু, ১২ ফেব্রুয়ারি হবে ফাইনাল: প্রধান উপদেষ্টা      দালাল সাংবাদিকতা দেশের অর্জনকে বার বার ম্লান করেছে: ফারুক ওয়াসিফ      বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘব করবে ই-বেইলবন্ড: আইন উপদেষ্টা      বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত      আ'লীগ সরকার আমলে বিদ্যুৎখাতের দুর্নীতির চূড়ান্ত প্রতিবেদন জমা      

জামালপুরে হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল

Published : Monday, 24 March, 2025 at 10:07 PM  Count : 268

জামালপুরে ভটভটি চালক শাহীন হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা। সোমবার দুপুরে শহরের জঙ্গলপাড়া বোর্ডঘর এলাকায় সংবাদ সম্মেলনের আয়োজন করে নিহত শাহীনের পরিবার।

সংবাদ সম্মেলনে শাহীনের স্ত্রী জরিনা বেগম, তার জমজ দুই ছেলে আশিকুর রহমান জয় (১৯) ও মনির হাসান মনি (১৯) বক্তব্য রাখেন। এ সময় লিখিত বক্তব্যে নিহত শাহীনের বড় ছেলে আশিকুর রহমান জয় অভিযোগ করে বলেন, জামালপুর পৌরসভার জঙ্গলপাড়া বোর্ডঘর এলাকার মৃত জাহেদ আলীর ছেলে মো: শাহীন ভটভটি চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। কিন্তু গত ৫ মাস আগে পার্শ্ববর্তী লাঙ্গলজোড়া এলাকার গোলাপ আলীর ছেলে পুলিশের এসআই লুতফর ও তার ভাই ফরহাদের দুটি গরু চুরি হলে তারা তার বাবা ভটভটি চালক শাহীনকে সন্দেহ করে। তারা শাহীনের কাছে গরুর দাম বাবদ ৭ লক্ষ টাকা দাবি করে এবং অন্যথায় তাকে হত্যার হুমকি দেয়। তারা এ ব্যাপারে কোনো মামলা দায়ের না করলেও একাধিকবার পুলিশ ও ডিবি শাহীনকে খুঁজতে তার বাড়িতে গেলে ভয়ে শাহীন বাড়ি ছেড়ে ঢাকাসহ অন্যান্য এলাকায় চলে যান।

শাহীনের স্ত্রী জরিনা বেগম বলেন, তার স্বামীর সাথে শুধু ফোনে কথা হত, দেখা হত না। গত ১৭ মার্চ রাতে তার স্বামী শাহীনের সাথে সর্বশেষ ফোনে কথা হয়। ১৮ মার্চ সকালে মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের পলিশা এলাকা থেকে শাহীনের মুখ থেতলানো ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নসহ মরদেহ উদ্ধার করে পুলিশ।

শাহীনের পরিবারের সদস্যরা এটিকে হত্যাকাণ্ড উল্লেখ করে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। এই ঘটনায় নিহতের স্ত্রী জরিনা বেগম ১৮ মার্চ রাতে মাদারগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

সংবাদ সম্মেলনের আগে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী জঙ্গলপাড়া বোর্ডঘর এলাকায় বিক্ষোভ মিছিল করেন।

এলএইচ/আরএন
সম্পর্কিত   বিষয়:  জামালপুর  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close