Thursday | 22 January 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 22 January 2026 | Epaper
BREAKING: বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করল বিএনপি      শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান      আজ থেকে পরীক্ষা শুরু, ১২ ফেব্রুয়ারি হবে ফাইনাল: প্রধান উপদেষ্টা      দালাল সাংবাদিকতা দেশের অর্জনকে বার বার ম্লান করেছে: ফারুক ওয়াসিফ      বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘব করবে ই-বেইলবন্ড: আইন উপদেষ্টা      বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত      আ'লীগ সরকার আমলে বিদ্যুৎখাতের দুর্নীতির চূড়ান্ত প্রতিবেদন জমা      

কেসিসি'র সাবেক কাউন্সিলর খালেদ গ্রেপ্তার

Published : Tuesday, 15 April, 2025 at 11:53 AM  Count : 261

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নাইমুল ইসলাম ওরফে খালেদকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহানগর ডিবির একটি টিম খালিশপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত নাইমুল ইসলাম ওরফে খালেদ কেসিসি'র ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও খালিশপুর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে খালিশপুর থানার একটি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি হিসেবে পলাতক ছিলেন।

পুলিশ জানায়, খালেদের বিরুদ্ধে বিভিন্ন সময় দায়ের হওয়া চারটি মামলা রয়েছে। এছাড়া সাম্প্রতিক সময়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যাহত করতে তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।

ডিবির ওসি মো. তৈমুর ইসলাম বলেন, 'গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে বাসা থেকেই গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।'

এসএম/এমএ
সম্পর্কিত   বিষয়:  খুলনা   কেসিসি   কাউন্সিলর   খালেদ   গ্রেপ্তার  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close