Thursday | 22 January 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 22 January 2026 | Epaper
BREAKING: বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করল বিএনপি      শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান      আজ থেকে পরীক্ষা শুরু, ১২ ফেব্রুয়ারি হবে ফাইনাল: প্রধান উপদেষ্টা      দালাল সাংবাদিকতা দেশের অর্জনকে বার বার ম্লান করেছে: ফারুক ওয়াসিফ      বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘব করবে ই-বেইলবন্ড: আইন উপদেষ্টা      বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত      আ'লীগ সরকার আমলে বিদ্যুৎখাতের দুর্নীতির চূড়ান্ত প্রতিবেদন জমা      

ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’

Published : Friday, 25 April, 2025 at 2:30 PM  Count : 329

জাতীয় ইস্যুগুলোতে সক্রিয় ভূমিকা রাখা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে রাজনীতির মঞ্চে নতুন সংযোজন ‘জনতা পার্টি বাংলাদেশ’ (জেপিবি)। 

শুক্রবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে দলটির আত্মপ্রকাশ ঘোষণা করা হয়। স্লোগান নির্ধারণ করা হয়েছে- ‘গড়বো মোরা ইনসাফের দেশ’।

দলের নেতৃত্বে রয়েছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন (চেয়ারম্যান), বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ (মহাসচিব) এবং সাবেক মন্ত্রী গোলাম সারোয়ার মিলন (নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র)।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে শুরুতেই স্বাগত বক্তব্য দেন মুখপাত্র মিলন, সূচনা ইশতেহার পাঠ করেন শওকত মাহমুদ এবং দলীয় কমিটির ঘোষণা দেন ইলিয়াস কাঞ্চন। তিনি জানান, আপাতত একটি সংক্ষিপ্ত কমিটি ঘোষণা করা হলেও ভবিষ্যতে দলকে আরও সংগঠিত ও বিস্তৃত করা হবে।

জনতা পার্টি বাংলাদেশের ভাইস চেয়ারম্যান হয়েছেন রফিকুল হক হাফিজ, সিনিয়র অ্যাডভোকেট এ বি এম ওয়ালিউর রহমান, রেহানা সালাম, অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ, এম এ ইউসুফ, সৈয়দা আজিজুন নাহার, গোলাম মেহরাজ, ব্রিগ্রেডিয়া জেনারেল (অব.) কামরুল ইসলাম, নির্মল চক্রবর্তী।

এছাড়াও সিনিয়র যুগ্ম মহাসচিব এম আসাদুজ্জামান, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট এবিএম রফিকুল হক তালুকদার রাজা, আল আমিন রাজু, অ্যাডভোকেট শিউলি সুলতানা রুবী, নাজমুল আহসান, জামাল উদ্দিন, শাহাদত হোসেন, আসাদুজ্জামান ও জাকির হোসেন লিটু।

দলটির সমন্বয়কারী হয়েছেন নূরুল কাদের সোহেল, সহ-সমন্বয়কারী অ্যাডভোকেট জাহাঙ্গীর, জাকির হোসেন ও ফাতেমা বেগম।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শহীদ আসাদের ভাই ডা. আজিজুল্লাহ এন নুরুজ্জামান নুর, মেজর জেনারেল (অব) আহসান আমির, বিকল্প ধারা বাংলাদেশ (একাংশ) মহাসচিব শাহ আহমেদ বাদল, গণঅধিকার পরিষদ (একাংশ) সভাপতি রেজা কিবরিয়া, মুসলিম লীগ সভাপতি মহসিন রশিদ, গণফোরাম প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান, অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহ, লে. জেনারেল (অব) নাজিমুদ্দিন, সাংবাদিক আওয়াল ঠাকুর, লন্ডন প্রবাসী মহিউদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে দেশের সড়ক নিরাপত্তা নিয়ে জনমত গঠনে সক্রিয় ইলিয়াস কাঞ্চন ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ আন্দোলনের প্রতিষ্ঠাতা। ১৯৯৩ সালে স্ত্রী জাহানারা কাঞ্চন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর থেকে তিনি এ বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলেন। বিভিন্ন সময়ে তাকে নির্বাচন করার আহ্বান জানানো হলেও এবারই প্রথম সরাসরি রাজনীতিতে প্রবেশ করছেন তিনি।

এসআর
সম্পর্কিত   বিষয়:  ইলিয়াস কাঞ্চন   জনতা পার্টি বাংলাদেশ  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close