Thursday | 22 January 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 22 January 2026 | Epaper
BREAKING: বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করল বিএনপি      শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান      আজ থেকে পরীক্ষা শুরু, ১২ ফেব্রুয়ারি হবে ফাইনাল: প্রধান উপদেষ্টা      দালাল সাংবাদিকতা দেশের অর্জনকে বার বার ম্লান করেছে: ফারুক ওয়াসিফ      বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘব করবে ই-বেইলবন্ড: আইন উপদেষ্টা      বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত      আ'লীগ সরকার আমলে বিদ্যুৎখাতের দুর্নীতির চূড়ান্ত প্রতিবেদন জমা      

সোনারগাঁওয়ে দোকানে চাঁদা না দেওয়ায় হামলা, আহত ৫

Published : Saturday, 26 April, 2025 at 10:10 PM  Count : 355

নারায়ণগঞ্জেসোনারগাঁওয়ে ঐতিহাসিক আনন্দবাজার হাটে স্থায়ী দোকানদারদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে স্থানীয় একদল চাঁদাবাজের বিরুদ্ধে। শনিবার দুপুরে সাপ্তাহিক হাট চলাকালে এ ঘটনা ঘটে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় চাঁদাবাজরা শতাধিক দোকান বন্ধ করে ৫ জন ব্যবসায়ীকে মারধর করে আহত করে। আহতদের সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার পর সন্ধ্যায় আনন্দবাজার বাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের ঐতিহাসিক আনন্দবাজার হাটে দক্ষিণ দামোদরদী গ্রামের মোতালেব মিয়ার নেতৃত্বে হাবিবুর রহমান, মহসিন মিয়া, বাবু মিয়া, ফয়সালসহ ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র—রামদা, হকিস্টিক, লোহার রড ও ছোরা নিয়ে বিভিন্ন দোকানে গিয়ে প্রতি দোকান থেকে সপ্তাহে এক হাজার টাকা করে চাঁদা দাবি করে।

ব্যবসায়ীরা বাজার কমিটির সিদ্ধান্ত অনুযায়ী চাঁদা দিতে অস্বীকার করলে, চাঁদাবাজরা ব্যবসায়ী ইমন মিয়া, সাইফুল ইসলাম, অনিক মিয়া এবং রাসেল মিয়াকে মারধর করে আহত করে। আহতদের সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

চাঁদা না পেয়ে চাঁদাবাজরা হাটের শতাধিক দোকান বন্ধ করে দেয়।

বাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান জানান, মোতালেবের নেতৃত্বে একটি দল দীর্ঘদিন ধরে দোকানদারদের হুমকি দিয়ে আসছিল। বিষয়টি নিয়ে কমিটির সভায় সিদ্ধান্ত হয়—চাঁদা দেওয়া হবে না। এরই পরিপ্রেক্ষিতে শনিবার দুপুরে অস্ত্রসহ দোকানে হামলা চালানো হয়।

অভিযুক্ত মোতালেব মিয়া সাংবাদিকদের জানান, "আমরা এক বছরের জন্য হাটটি ইজারা নিয়েছি। হাটে অবৈধ কারেন্ট জালের ব্যবসা বন্ধ করতে গেলে তারা নিজেরাই দোকান বন্ধ করে আমাদের দোষারোপ করছে। এতে হাতাহাতি হয়েছে।"

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ মফিজুর রহমান বলেন, “চাঁদাবাজির অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


এইচএম/আরএন
সম্পর্কিত   বিষয়:  নারায়ণগঞ্জ   সোনারগাঁও  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close