Thursday | 22 January 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 22 January 2026 | Epaper
BREAKING: বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করল বিএনপি      শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান      আজ থেকে পরীক্ষা শুরু, ১২ ফেব্রুয়ারি হবে ফাইনাল: প্রধান উপদেষ্টা      দালাল সাংবাদিকতা দেশের অর্জনকে বার বার ম্লান করেছে: ফারুক ওয়াসিফ      বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘব করবে ই-বেইলবন্ড: আইন উপদেষ্টা      বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত      আ'লীগ সরকার আমলে বিদ্যুৎখাতের দুর্নীতির চূড়ান্ত প্রতিবেদন জমা      

সিরাজগঞ্জে পরকীয়া প্রেমের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ

Published : Sunday, 27 April, 2025 at 2:51 PM  Count : 211

সিরাজগঞ্জেশাহজাদপুরে হাসি খাতুন (২৩) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শনিবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ।

নিহত হাসি খাতুন উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের আবু সাঈদ ফকিরের কন্যা এবং শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল সরকার পাড়ার জাকারিয়া হোসেনের স্ত্রী। তিন বছর আগে তাদের পারিবারিকভাবে বিয়ে হয়। এ দম্পতির এক পুত্র সন্তান রয়েছে।

নিহত হাসি খাতুনের মা সেলিনা খাতুন ও বোন খুশি খাতুন অভিযোগ করে বলেন, হাসি খাতুনের তিন বছর আগে জাকারিয়ার সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হয়। মূলত, হাসির স্বামী জাকারিয়ার সাথে প্রতিবেশী এক নারীর পরকীয়া সম্পর্ক রয়েছে। বিষয়টি হাসি খাতুন জানতে পারায় স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলে আসছিল।

হাসির বাবা-মাকে ফোন করে জানানো হয় যে, হাসি স্ট্রোক করে মারা গেছে। পরে, নিহত হাসির পরিবারের সদস্যরা ঘটনাস্থলে আসলে গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এদিকে, অভিযুক্ত জাকারিয়া এবং তার পরিবারের সদস্যরা বাড়ি থেকে পালিয়ে যাওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে থানার এসআই মো. হারিছুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর আসল রহস্য জানা যাবে।

এসবি/আরএন
সম্পর্কিত   বিষয়:  সিরাজগঞ্জ   শাহজাদপুর  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close