Thursday | 22 January 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 22 January 2026 | Epaper
BREAKING: বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করল বিএনপি      শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান      আজ থেকে পরীক্ষা শুরু, ১২ ফেব্রুয়ারি হবে ফাইনাল: প্রধান উপদেষ্টা      দালাল সাংবাদিকতা দেশের অর্জনকে বার বার ম্লান করেছে: ফারুক ওয়াসিফ      বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘব করবে ই-বেইলবন্ড: আইন উপদেষ্টা      বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত      আ'লীগ সরকার আমলে বিদ্যুৎখাতের দুর্নীতির চূড়ান্ত প্রতিবেদন জমা      

নোয়াখালীতে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

Published : Sunday, 27 April, 2025 at 3:16 PM  Count : 204

নোয়াখালীতে বজ্রপাতে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। রোববার সকাল ১১টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জালিয়াল গ্রামের দালাল বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত নুরুল আমিন কালা (৪২) সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সল্যাঘটাইয়া গ্রামের নূর আহমদের ছেলে।

স্থানীয়রা জানান, রোববার সকাল ১১টার দিকে আবুল কালামসহ চার দিনমজুর জালিয়াল গ্রামের দালাল বাড়িতে গাছ কাটার কাজ করছিলেন। সকাল সাড়ে ৯টা থেকে বৃষ্টি শুরু হলে ১১টার দিকে তাদের পাশে বিকট শব্দে একটি বজ্রপাত হয়। এ সময় তিন দিনমজুর দৌড়ে নিরাপদ স্থানে চলে যেতে পারলেও, নুরুল আমিনের হাতে গাছ কাটার করাত থাকায় তিনি সরে যেতে পারেননি। বজ্রপাতের শব্দে তার হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়, চোখ ও কান দিয়ে রক্তক্ষরণ হয় এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।

নোয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, জেলা শহর মাইজদীতে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টায় ২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সারাদিন থেমে থেমে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

গত কয়েক দিনের অসহনীয় তাপদাহের পর সকালে হওয়া বৃষ্টিতে আবহাওয়া কিছুটা শীতল হয়েছে। এতে জনজীবনে স্বস্তি ফিরলেও, জমি থেকে পাকা বোরো ধান কাটা, মাড়াই এবং শুকিয়ে ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

এমআর/আরএন
সম্পর্কিত   বিষয়:  নোয়াখালী   সদর   


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close