Thursday | 22 January 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 22 January 2026 | Epaper
BREAKING: বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করল বিএনপি      শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান      আজ থেকে পরীক্ষা শুরু, ১২ ফেব্রুয়ারি হবে ফাইনাল: প্রধান উপদেষ্টা      দালাল সাংবাদিকতা দেশের অর্জনকে বার বার ম্লান করেছে: ফারুক ওয়াসিফ      বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘব করবে ই-বেইলবন্ড: আইন উপদেষ্টা      বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত      আ'লীগ সরকার আমলে বিদ্যুৎখাতের দুর্নীতির চূড়ান্ত প্রতিবেদন জমা      

রাজশাহী কলেজ ছাত্রলীগের কর্মীকে ধরে পুলিশে সোপর্দ

Published : Thursday, 8 May, 2025 at 6:23 PM  Count : 179

রাজশাহী কলেজে ক্লাস করতে আসা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কলেজে এলে তাকে আটক করে বোয়ালিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক শিক্ষার্থীর নাম সাগর রেজা (২২)। তিনি রাজশাহী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার উদয়সাগর গ্রামে মো. আলমগীরের ছেলে। আগে তিনি কলেজের মুসলিম ছাত্রাবাসের ই-ব্লকে থাকতেন।

ছাত্রদল ও শিবির নেতারা জানান, সাগরের ফেসবুকে ছাত্রলীগের মিছিল ও কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের ছবি এবং সরকারবিরোধী পোস্ট দেখা গেছে। ফেসবুক প্রোফাইলে এখনো ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের পদ লেখা আছে তাঁর। তাঁকে চিনতে পেরে পুলিশে সোপর্দ করা হয়েছে।

জানতে চাইলে রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ বলেন, নিষিদ্ধ সংগঠনের সক্রিয় কর্মীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। ছাত্রশিবিরের কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান বলেন, সাধারণ শিক্ষার্থীদের নিপীড়নের অভিযোগে তাঁকে চিহ্নিত করে পুলিশে দেওয়া হয়েছে।

এ বিষয়ে মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। পুরোনো একটি মামলায় তাঁকে আদালতে পাঠানো হবে।


আরএইচ/আরএন
সম্পর্কিত   বিষয়:  রাজশাহী  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close