Thursday | 22 January 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 22 January 2026 | Epaper
BREAKING: বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করল বিএনপি      শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান      আজ থেকে পরীক্ষা শুরু, ১২ ফেব্রুয়ারি হবে ফাইনাল: প্রধান উপদেষ্টা      দালাল সাংবাদিকতা দেশের অর্জনকে বার বার ম্লান করেছে: ফারুক ওয়াসিফ      বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘব করবে ই-বেইলবন্ড: আইন উপদেষ্টা      বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত      আ'লীগ সরকার আমলে বিদ্যুৎখাতের দুর্নীতির চূড়ান্ত প্রতিবেদন জমা      

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বাদ জুমা বড় জমায়েতের ডাক

Published : Friday, 9 May, 2025 at 10:55 AM  Count : 230

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বাদ জুমা বড় জমায়েতের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শুক্রবার (৯ মে) জুমার নামাজের পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পূর্ব পাশে ফোয়ারার সামনে এই জমায়েত অনুষ্ঠিত হবে। তিনি দল-মত নির্বিশেষে সবাইকে এতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে এক সংবাদ সম্মেলনে হাসনাত বলেন, “ফোয়ারার সামনে মঞ্চ নির্মাণের কাজ চলছে। বাদ জুমা সেখানে জনসমুদ্র হবে। আজ সবাই বুঝতে পারবেন কারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায়।”

তিনি আরও বলেন, “যতক্ষণ না ফ্যাসিস্ট ও গণহত্যাকারী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে নিবন্ধন বাতিল করে নিষিদ্ধ করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। সারাদেশের জনগণকে বলছি—আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে নামুন।”

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বৃহস্পতিবার রাত ১০টা থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ চলছে, যা শুক্রবার সকাল পর্যন্ত অব্যাহত ছিল।

এদিকে, সমাবেশ ঘিরে মিন্টো রোডে ফোয়ারার সামনে পাঁচটি পিকআপভ্যানে বাঁশ, কাঠসহ অন্যান্য সামগ্রী দিয়ে মঞ্চ নির্মাণের কাজ চলমান রয়েছে।

আরএন
সম্পর্কিত   বিষয়:  আওয়ামী লীগ   জাতীয় নাগরিক পার্টি  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close