Thursday | 22 January 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 22 January 2026 | Epaper
BREAKING: বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করল বিএনপি      শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান      আজ থেকে পরীক্ষা শুরু, ১২ ফেব্রুয়ারি হবে ফাইনাল: প্রধান উপদেষ্টা      দালাল সাংবাদিকতা দেশের অর্জনকে বার বার ম্লান করেছে: ফারুক ওয়াসিফ      বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘব করবে ই-বেইলবন্ড: আইন উপদেষ্টা      বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত      আ'লীগ সরকার আমলে বিদ্যুৎখাতের দুর্নীতির চূড়ান্ত প্রতিবেদন জমা      

কুয়াকাটায় সাগরে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু

Published : Saturday, 10 May, 2025 at 4:58 PM  Count : 250

পটুয়াখালীকুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ঢেউয়ের তোড়ে ডুবে গিয়ে রাজেশ কুমার পাল (৪০) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।

শনিবার বেলা এগারোটার দিকে সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রাজেশ রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার শরৎ কুমার পালের পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজেশ তার এক চাচাতো ভাই ও ভগ্নিপতিকে সঙ্গে নিয়ে কুয়াকাটায় বেড়াতে এসে হোটেল ‘সাগর নীড়’-এ ওঠেন। শনিবার সকাল দশটার দিকে তারা সমুদ্রে গোসল করতে নামেন। এ সময় রাজেশ স্রোতের টানে কিছুটা গভীরে চলে গিয়ে ডুবে যান। স্বজনদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এমপি/আরএন
সম্পর্কিত   বিষয়:  পটুয়াখালী   কুয়াকাটা  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close