Thursday | 22 January 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 22 January 2026 | Epaper
BREAKING: বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করল বিএনপি      শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান      আজ থেকে পরীক্ষা শুরু, ১২ ফেব্রুয়ারি হবে ফাইনাল: প্রধান উপদেষ্টা      দালাল সাংবাদিকতা দেশের অর্জনকে বার বার ম্লান করেছে: ফারুক ওয়াসিফ      বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘব করবে ই-বেইলবন্ড: আইন উপদেষ্টা      বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত      আ'লীগ সরকার আমলে বিদ্যুৎখাতের দুর্নীতির চূড়ান্ত প্রতিবেদন জমা      

লালমোহনে চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন

Published : Saturday, 10 May, 2025 at 6:05 PM  Count : 244

ভোলালালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইউসুফের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পশ্চিম চরউমেদ ইউনিয়নবাসীর ব্যানারে গজারিয়া বাজার এলাকার ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশত মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে মোতাহার নগর ইউনিয়ন বিএনপির প্রস্তাবিত সভাপতি শহিদ মিয়া, সাধারণ সম্পাদক মাইনুল হাওলাদার, পশ্চিম চরউমেদ ইউনিয়ন বিএনপি নেতা প্রভাষক মো. নূরউদ্দিন ও মনির বকশিসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, চেয়ারম্যান আবু ইউসুফ ক্ষমতার লোভে মামলা দিয়ে ২২ বছর ধরে ইউনিয়নটির নির্বাচন বন্ধ করে রেখেছেন। এতে ইউনিয়নের নাগরিকরা বছরের পর বছর ভোটাধিকার থেকে বঞ্চিত। তাই চেয়ারম্যানকে অপসারণ করে প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ ও দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের আয়োজন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাই। না হয়, পশ্চিম চরউমেদ ইউনিয়নের নাগরিকরা আরও কঠোর কর্মসূচি পালন করবে।

এইচপি/এমএ
সম্পর্কিত   বিষয়:  ভোলা   লালমোহন  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close