Thursday | 22 January 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 22 January 2026 | Epaper
BREAKING: বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করল বিএনপি      শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান      আজ থেকে পরীক্ষা শুরু, ১২ ফেব্রুয়ারি হবে ফাইনাল: প্রধান উপদেষ্টা      দালাল সাংবাদিকতা দেশের অর্জনকে বার বার ম্লান করেছে: ফারুক ওয়াসিফ      বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘব করবে ই-বেইলবন্ড: আইন উপদেষ্টা      বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত      আ'লীগ সরকার আমলে বিদ্যুৎখাতের দুর্নীতির চূড়ান্ত প্রতিবেদন জমা      

রংপুরে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে একই পরিবারের ৩ জন নিহত

Published : Tuesday, 13 May, 2025 at 12:26 PM  Count : 364

রংপুরেকাউনিয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (১৩ মে) সকাল ৯টার দিকে উপজেলার মীরবাগ কৃষি কলেজের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন—এসএসসি পরীক্ষার্থী আফসানা বেগম স্নেহা (১৬), তার চাচি রুবি বেগম (৩২) এবং দুই বছর বয়সী চাচাতো ভাই রহমত। আহত হয়েছেন মোটরসাইকেল চালক আশরাফুল ইসলাম।

কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) শাহানুর জানান, সকালে আশরাফুল মোটরসাইকেলে করে তার ভাতিজি, স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হন। তার পরিকল্পনা ছিল, প্রথমে স্নেহাকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে পরে স্ত্রী রুবিকে নিয়ে চিকিৎসকের কাছে যাবেন।

তিনি আরও জানান, মীরবাগ বেইলি ব্রিজ পার হওয়ার পর কৃষি কলেজের সামনে পৌঁছালে বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল হয়ে যায়। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীরা সড়কে ছিটকে পড়েন। ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই ওই তিনজনের মৃত্যু হয়। আহত অবস্থায় আশরাফুলকে হাসপাতালে নেওয়া হয়েছে।

এলওয়াই/আরএন
সম্পর্কিত   বিষয়:  রংপুর   কাউনিয়া  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close