Thursday | 22 January 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 22 January 2026 | Epaper
BREAKING: বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করল বিএনপি      শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান      আজ থেকে পরীক্ষা শুরু, ১২ ফেব্রুয়ারি হবে ফাইনাল: প্রধান উপদেষ্টা      দালাল সাংবাদিকতা দেশের অর্জনকে বার বার ম্লান করেছে: ফারুক ওয়াসিফ      বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘব করবে ই-বেইলবন্ড: আইন উপদেষ্টা      বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত      আ'লীগ সরকার আমলে বিদ্যুৎখাতের দুর্নীতির চূড়ান্ত প্রতিবেদন জমা      

অবজারভারে সংবাদ প্রকাশ

রংপুর ডিসি অফিসের সেই কর্মচারীর বদলি

Published : Tuesday, 13 May, 2025 at 3:02 PM  Count : 1163



অবজারভারে রিপোর্ট প্রকাশের পর রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের বাথরুমে ঘুষ লেনদেন করা সেই কর্মচারী মো. শেখ ফরিদ আহমেদকে বদলি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মোতাহার হোসেন। তিনি বলেন, "আজ মন্ত্রণালয়ের চিঠি পেয়েছি। প্রশাসনিক প্রক্রিয়া চলমান রয়েছে। খুব শিগগিরই তাকে রংপুর অফিসের দায়িত্ব থেকে অবমুক্ত করা হবে।"

মঙ্গলবার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এক আদেশে শেখ ফরিদকে লালমনিরহাটে বদলি করা হয়। এর আগে অবজারভার অনলাইনে ৮ মে "রংপুর ডিসি অফিসের বাথরুমে টিআরের ঘুষ লেনদেন, মিলেছে ভিডিও" শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের দুর্নীতি প্রতিরোধ শাখার উপসচিব মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত আদেশে বলা হয়, প্রশাসনিক কারণে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন উচ্চমান সহকারী মো. শেখ ফরিদকে লালমনিরহাট জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে বদলি করা হয়েছে। আদেশ অনুযায়ী, তাকে আগামী ১৫ মে’র মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ওই তারিখ থেকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (stand released) হিসেবে গণ্য হবেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে মো. শেখ ফরিদের বিরুদ্ধে চাকরিতে বিভিন্ন ধরনের অনৈতিক আচরণের অভিযোগ উঠছিল। এরই মধ্যে বাথরুমে ঘুষ লেনদেনের একটি ভিডিও অবজারভারের হাতে আসলে, তার বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করা হয়।


এলওয়াই/আরএন
সম্পর্কিত   বিষয়:  রংপুর  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close