Thursday | 22 January 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 22 January 2026 | Epaper
BREAKING: বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করল বিএনপি      শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান      আজ থেকে পরীক্ষা শুরু, ১২ ফেব্রুয়ারি হবে ফাইনাল: প্রধান উপদেষ্টা      দালাল সাংবাদিকতা দেশের অর্জনকে বার বার ম্লান করেছে: ফারুক ওয়াসিফ      বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘব করবে ই-বেইলবন্ড: আইন উপদেষ্টা      বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত      আ'লীগ সরকার আমলে বিদ্যুৎখাতের দুর্নীতির চূড়ান্ত প্রতিবেদন জমা      

রংপুরে গৃহবধূ হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

Published : Tuesday, 13 May, 2025 at 3:21 PM  Count : 213

রংপুরেগঙ্গাচড়া উপজেলার মৌভাষা বামনটারী গ্রামে গৃহবধূ সালেহা বেগমকে কুপিয়ে নৃশংসভাবে হত্যার মামলায় আসামি বুলবুলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোহাম্মদ নাজির এ রায় ঘোষণা করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৮ সালের ৯ মার্চ তুচ্ছ ঘটনার জেরে ভিকটিম সালেহা বেগমের ছেলে সাজু মিয়াকে আসামি বুলবুলের নেতৃত্বে কয়েকজন মারধর করলে, ছেলেকে রক্ষা করতে এগিয়ে যান সালেহা বেগম। এ সময় আসামিরা তাকেও কুপিয়ে হত্যা করে। ঘটনার পর ভিকটিমের স্বামী মঞ্জুম আলী গঙ্গাচড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে পুলিশ সাতজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। মামলায় ১৭ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে আদালত আসামি বুলবুলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। অপর তিন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আফতাব উদ্দিন জানান, মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামিদের সাজা দিয়েছেন। রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।

অপরদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হক প্রামাণিক জানান, আসামিরা ন্যায্য বিচার পাননি বলে তারা মনে করছেন। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান তিনি।

এলওয়াই/আরএন
সম্পর্কিত   বিষয়:  রংপুর   গঙ্গাচড়া  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close