Thursday | 22 January 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 22 January 2026 | Epaper
BREAKING: বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করল বিএনপি      শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান      আজ থেকে পরীক্ষা শুরু, ১২ ফেব্রুয়ারি হবে ফাইনাল: প্রধান উপদেষ্টা      দালাল সাংবাদিকতা দেশের অর্জনকে বার বার ম্লান করেছে: ফারুক ওয়াসিফ      বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘব করবে ই-বেইলবন্ড: আইন উপদেষ্টা      বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত      আ'লীগ সরকার আমলে বিদ্যুৎখাতের দুর্নীতির চূড়ান্ত প্রতিবেদন জমা      

২ ম্যাচ হাতে রেখেই শিরোপা ঘরে তুললো বার্সেলোনা

Published : Friday, 16 May, 2025 at 10:12 AM  Count : 407

দুই ম্যাচ হাতে রেখেই ২৮তম লা লিগা শিরোপা ঘরে তুললো বার্সেলোনা। কিশোর বিস্ময় লামিন ইয়ামাল আরও একবার করলেন অসাধারণ এক গোল, এস্পানিওলের মাঠে গিয়ে ২-০ ব্যবধানে জিতলো বার্সা। ১৭ বছর বয়সী ইয়ামাল বক্সের কোণা থেকে দুর্দান্ত এক বাঁকানো শটে বল জড়ান জালের উপরের বাঁ দিকে, যা নিশ্চিত করে বার্সার চ্যাম্পিয়ন হওয়া।

লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হয়েছে বার্সা। এই ম্যাচের ইনজুরি টাইমে ইয়ামালের পাস থেকে ফারমিন লোপেজ দ্বিতীয় গোলটি করেন।

তবে প্রথমার্ধে খেলা কিছুক্ষণ বন্ধ রাখা হয়, কারণ মাঠের বাইরে একটি গাড়ি ভক্তদের উপর উঠে গেলে ১৩ জন আহত হন এবং চার জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও কারোর অবস্থা গুরুতর ছিল না বলে জানানো হয়েছে।

এরপর খেলা আবার শুরু হয় এবং ম্যাচের ৫৩তম মিনিটে ইয়ামাল ম্যাচের প্রথম গোলটি করেন। এটি ছিল তার চলতি মৌসুমে ১৭তম গোল, যেখানে তিনি নিজেকে বিশ্বের যেকোনো বয়সের সবচেয়ে রোমাঞ্চকর খেলোয়াড়দের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। খেলার ১০ মিনিট বাকি থাকতে এস্পানিওলের ডিফেন্ডার লিয়ান্দ্রো ক্যাবরেরা ইয়ামালকে আঘাত করলে লাল কার্ড দেখেন।

কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপ জয়ের পর, এই লিগ শিরোপা নিশ্চিত করে বার্সেলোনার কোচ হান্সি ফ্লিকের প্রথম মৌসুমেই ঘরোয়া ট্রফির হ্যাটট্রিক করলেন। তার দল রিয়াল মাদ্রিদকে দুটি ঘরোয়া কাপ ফাইনালেই হারিয়েছে এবং চলতি মৌসুমে চারটি এল ক্লাসিকো ম্যাচেই জয় পেয়েছে।

এ দিনের ম্যাচের পরে ফ্লিক বলেন, ‘আমরা সবসময় ইতিবাচক চিন্তা করেছি এবং অনুশীলন দেখেই তা বোঝা যেত। বার্সায় তোমাকে ট্রফি জিততেই হবে, আর তিনটি ট্রফি সত্যিই দারুণ। মানসিক ভাবে শক্ত থাকা গুরুত্বপূর্ণ ছিল এবং আমরা সেটাই খুঁজেছি। জানুয়ারিতে সুপার কাপ জয় আমাদের আত্মবিশ্বাস দেয়। খেলোয়াড়দের নিজেদের সেরা অবস্থানে যেতে দেখা দারুণ ছিল।’

চ্যাম্পিয়নস লিগের সেমি ফাইনালেও পৌঁছেছিল বার্সেলোনা, যদিও সেখানে তারা ইন্টার মিলানের কাছে এক নাটকীয় ম্যাচে হেরে যায়। এই ম্যাচের আগের দিনেই প্রায় চ্যাম্পিয়ন হয়েই যাচ্ছিল বার্সেলোনা। কিন্তু রিয়াল মাদ্রিদ ইনজুরি টাইমে মায়োর্কার বিরুদ্ধে জয় নিশ্চিত করলে বার্সাকে অপেক্ষা করতে হয়।

এস্পানিওলের মাঠে উরকো গনজালেস ও জাভি পুয়াদো সুযোগ মিস করায় বার্সা কিছুটা ভাগ্যবানও ছিল। তবে এ দিনের ম্যাচের নায়ক হয়ে ওঠেন ইয়ামাল, দানি ওলমোর পাস থেকে তার চিরচেনা শটে। ম্যাচের একদম শেষে তিনি লোপেজের গোলে সহায়তাও করেন।

ম্যাচ শেষে বার্সা খেলোয়াড়রা উদযাপন শুরু করলে কিছুটা উত্তেজনা দেখা দেয় এবং মাঠ কর্মীরা স্প্রিংকলার চালু করে অতিথি দলকে মাঠ ছাড়তে বাধ্য করেন। দুই বছর আগেও এই মাঠেই শিরোপা জয়ের পর বার্সা খেলোয়াড়দের ড্রেসিং রুমে দৌঁড়ে যেতে হয়েছিল, কারণ এস্পানিওল সমর্থকরা মাঠে ঢুকে পড়েছিল। শুক্রবার নিজ শহরে একটি খোলা বাসের প্যারেড করবে বার্সা এবং রোববার ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে ট্রফি গ্রহণ করবে।

এমএ
সম্পর্কিত   বিষয়:  শিরোপা    বার্সেলোনা  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close