Thursday | 22 January 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 22 January 2026 | Epaper
BREAKING: বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করল বিএনপি      শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান      আজ থেকে পরীক্ষা শুরু, ১২ ফেব্রুয়ারি হবে ফাইনাল: প্রধান উপদেষ্টা      দালাল সাংবাদিকতা দেশের অর্জনকে বার বার ম্লান করেছে: ফারুক ওয়াসিফ      বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘব করবে ই-বেইলবন্ড: আইন উপদেষ্টা      বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত      আ'লীগ সরকার আমলে বিদ্যুৎখাতের দুর্নীতির চূড়ান্ত প্রতিবেদন জমা      

যুক্তরাষ্ট্রে প্রবল ঝড়ে নিহত ৪

Published : Saturday, 17 May, 2025 at 10:45 AM  Count : 220

যুক্তরাষ্ট্রের মিজৌরির সেন্ট লুইসের ওপর দিয়ে বয়ে যাওয়া সম্ভাব্য একটি টর্নেডোসহ প্রবল ঝড়ে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। শুক্রবার সেন্ট লুইসের মেয়র ক্যারা স্পেনসার এ তথ্য জানান। খবর এপির।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার বিকেলের এ ঝড়ে কিছু ভবনের ছাদ ভেঙে যায়। এছাড়া, গাছ উপড়ে পড়ার পাশাপাশি বৈদ্যুতিক সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়। এ পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের নিরাপদে থাকতে বলা হয়েছে।

চারজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন সেন্ট লুইসের মেয়র ক্যারা স্পেনসার।

সেন্ট লুইস ফায়ার ডিপার্টমেন্ট ব্যাটালিয়ন চিফ উইলিয়াম পলিহ্যান এপিকে জানান, সিটির সেন্টেনিয়াল খ্রিশ্চিয়ান চার্চের আংশিক ভেঙে গেছে। সেখান থেকে তিন জনকে উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে একজন মৃত ছিলেন।

ন্যাশনাল ওয়েদার সার্ভিসের রাডারে দুপুর আড়াইটা থেকে ২টা ৫০ মিনিটের মধ্যে ক্লেইটন এলাকায় টর্নেডো ধরা পড়ে।

ওয়েদার সার্ভিসের আবহাওয়াবিদ মার্শাল পিফ্যাহলার জানান, তাদের কাছে ক্ষতির যেসব খবর এসেছে, এর মধ্যে বেশির ভাগই ছিল গাছ উপড়েপড়া সংক্রান্ত।

এমএ
সম্পর্কিত   বিষয়:  যুক্তরাষ্ট্র   ঝড়   নিহত  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close