Thursday | 22 January 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 22 January 2026 | Epaper
BREAKING: বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করল বিএনপি      শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান      আজ থেকে পরীক্ষা শুরু, ১২ ফেব্রুয়ারি হবে ফাইনাল: প্রধান উপদেষ্টা      দালাল সাংবাদিকতা দেশের অর্জনকে বার বার ম্লান করেছে: ফারুক ওয়াসিফ      বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘব করবে ই-বেইলবন্ড: আইন উপদেষ্টা      বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত      আ'লীগ সরকার আমলে বিদ্যুৎখাতের দুর্নীতির চূড়ান্ত প্রতিবেদন জমা      

পাট ক্ষেতে নিয়ে শিশু ধর্ষণ; দ্রুত বিচার দাবীতে মানববন্ধন

Published : Sunday, 18 May, 2025 at 10:30 PM  Count : 270

ময়মনসিংহেনান্দাইলে পাট ক্ষেতে নিয়ে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে গোলাম হোসেন (৭৫) নামে এক বৃদ্ধদের বিরুদ্ধে। 

জানা যায়, গত ১৩ মে উপজেলার নান্দাইল ইউনিয়নের সাভার গ্রামের মৃত আসালত ব্যাপারীর পুত্র গোলাম হোসেন স্কুলপড়ুয়া এক শিশুকে কৌশলে পাটখেতে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষণের শিকার শিশুর বাবা ওই দিন রাতে গোলাম হোসেনকে আসামি করে নান্দাইল মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর থেকে পালাতক রয়েছে গোলাম হোসেন। ধর্ষকের গ্রেফতার ও বিচার দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা। 

রোববার (১৮ মে) নান্দাইল উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে ঘণ্টাব্যাপী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তারা শিশু ধর্ষণের অভিযোগে অভিযুক্ত বৃদ্ধ গোলাম হোসেনকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। 

এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিকে গ্রেপ্তারের জোর চেষ্টা অব্যাহত আছে।

এএইচএস/এসআর
সম্পর্কিত   বিষয়:  ময়মনসিংহ   নান্দাইল  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close