Thursday | 22 January 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 22 January 2026 | Epaper
BREAKING: বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করল বিএনপি      শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান      আজ থেকে পরীক্ষা শুরু, ১২ ফেব্রুয়ারি হবে ফাইনাল: প্রধান উপদেষ্টা      দালাল সাংবাদিকতা দেশের অর্জনকে বার বার ম্লান করেছে: ফারুক ওয়াসিফ      বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘব করবে ই-বেইলবন্ড: আইন উপদেষ্টা      বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত      আ'লীগ সরকার আমলে বিদ্যুৎখাতের দুর্নীতির চূড়ান্ত প্রতিবেদন জমা      

নারায়ণগঞ্জে ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

Published : Monday, 19 May, 2025 at 9:37 PM  Count : 152

নারায়ণগঞ্জে পাঁচ তলার ছাদ থেকে নিচে পড়ে সালেহা আক্তার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

সোমবার (১৯ মে) বিকেলে সদর উপজেলার ফতুল্লার শাসনগাঁ এলাকার শহিদ মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নিহত সালেহা আক্তারের স্বামী আল আমিন শাসনগাঁ এলাকায় শহিদ মিয়ার বাসায় স্ব-পরিবারে ভাড়া থাকেন। আল আমিন গার্মেন্টসে কাজ করেন। তার স্ত্রী বাসায় থাকতেন। হঠাৎ করেই ছাদ থেকে সালেহা নিচে পড়ে যায়। এসময় আশঙ্কাজনক অবস্থায় ভিক্টোরিয়া হাসপালের নেওয়া হলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের সদর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এসএস/এসআর
সম্পর্কিত   বিষয়:  নারায়ণগঞ্জ  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close