Thursday | 22 January 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 22 January 2026 | Epaper
BREAKING: বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করল বিএনপি      শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান      আজ থেকে পরীক্ষা শুরু, ১২ ফেব্রুয়ারি হবে ফাইনাল: প্রধান উপদেষ্টা      দালাল সাংবাদিকতা দেশের অর্জনকে বার বার ম্লান করেছে: ফারুক ওয়াসিফ      বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘব করবে ই-বেইলবন্ড: আইন উপদেষ্টা      বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত      আ'লীগ সরকার আমলে বিদ্যুৎখাতের দুর্নীতির চূড়ান্ত প্রতিবেদন জমা      

ফটোসাংবাদিক সাজ্জাদ হোসেনের লেন্সে বিশ্ব গ্ল্যামার

Published : Monday, 2 June, 2025 at 11:53 AM  Count : 628

৭৮তম কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় যখন বিশ্বের নামজাদা তারকারা একে একে উপস্থিত হচ্ছিলেন, ঠিক তখনই বাংলাদেশের প্রথম অনলাইন ফটোসাংবাদিক সাজ্জাদ হোসেন দুনিয়ার রঙিন বাস্তবতাকে ফ্রেম বন্দি করছিলেন নান্দনিক সৃষ্টিশীলতায়। 

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে একজন বাংলাদেশি চিত্র সাংবাদিকের সরাসরি উপস্থিতি এবং কাভারেজ এবারই প্রথম।

সাজ্জাদ হোসেনের ক্যামেরায় ধরা পড়েছে আন্তর্জাতিক তারকাদের স্মরণীয় মুহূর্তগুলো। তার লেন্সে উঠে এসেছে-

 

 

টম ক্রুজ: হলিউড অ্যাকশন কিংবদন্তি. যিনি এক ঝলকে উপস্থিত হয়েই আলোড়ন তোলেন। তার ক্যারিশমা ধরা পড়ে সাজ্জাদের তোলা ছবিতে।

ক্রিস্টিনা (Actress & Producer): একাধিক প্রজেক্ট নিয়ে কানে অংশ নেওয়া এই তারকার আত্মবিশ্বাসী রেড কার্পেট উপস্থিতি ক্যামেরায় বন্দি হয় অসাধারণ ভাবে।

 

 

নাটালি পোর্টম্যান: ‘Arco’ ও ‘Fountain of Youth’ চলচ্চিত্র নিয়ে আলোচনায় ছিলেন তিনি। লালগালিচায় তার স্নিগ্ধ উপস্থিতি অনন্য ভাবে ধারণ করেছেন সাজ্জাদ।

বোমান ইরানি ও অনুপম খের: বলিউডের এই দুই বর্ষীয়ান অভিনেতাকে দেখা গেছে বিভিন্ন প্রিমিয়ার ও সেশনে। তাদের প্রাণবন্ত মুহূর্তগুলো নিখুঁত ভাবে তুলে ধরেছেন সাজ্জাদ।

ফটোসাংবাদিক সাজ্জাদ হোসেন।

ফটোসাংবাদিক সাজ্জাদ হোসেন।

সাজ্জাদ হোসেন একজন অভিজ্ঞ ও পুরস্কারপ্রাপ্ত ফটোসাংবাদিক। যিনি ২০২১ সালে বাংলাদেশ প্রেস কাউন্সিল পুরস্কার অর্জন করেন। কান উৎসব ২০২৫-এ তার অংশগ্রহণ শুধু ব্যক্তিগত সাফল্য নয় বরং বাংলাদেশের চিত্র সাংবাদিকতার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

একজন বাংলাদেশি অনলাইন ফটোসাংবাদিক হিসেবে সরাসরি কান উৎসব কাভার করার ঘটনা বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের। সাজ্জাদ হোসেন তার অভিজ্ঞতা ও তোলা ছবির মাধ্যমে প্রমাণ করেছেন, বাংলাদেশের চোখও বিশ্বমঞ্চে সমান সংবেদনশীল, শৈল্পিক ও প্রাসঙ্গিক।

তার তোলা ছবিগুলো শুধু গ্ল্যামারের নয় বরং সময়ের প্রামাণ্য দলিল। ছবির ফ্রেমে ধরা পড়েছে কান উৎসবের অন্তর্জগৎ। যা সাধারণ দর্শকের চোখের আড়ালে থাকে।

এমএ
সম্পর্কিত   বিষয়:  ফটোসাংবাদিক   সাজ্জাদ হোসেন   লেন্স  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close