Thursday | 22 January 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 22 January 2026 | Epaper
BREAKING: বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করল বিএনপি      শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান      আজ থেকে পরীক্ষা শুরু, ১২ ফেব্রুয়ারি হবে ফাইনাল: প্রধান উপদেষ্টা      দালাল সাংবাদিকতা দেশের অর্জনকে বার বার ম্লান করেছে: ফারুক ওয়াসিফ      বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘব করবে ই-বেইলবন্ড: আইন উপদেষ্টা      বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত      আ'লীগ সরকার আমলে বিদ্যুৎখাতের দুর্নীতির চূড়ান্ত প্রতিবেদন জমা      

ঈদের রাতে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

Published : Saturday, 7 June, 2025 at 4:35 PM  Count : 249

শেরপুরের নালিতাবাড়ীতে ঈদের আগের রাতে ৪০ বোতল ভারতীয় মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৭ জুন) দুপুরে তাকে শেরপুর আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, শুক্রবার রাত আড়াইটার দিকে উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের পশ্চিম সমশ্চুড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম ওই গ্রামের মৃত আজিজুল হকের পুত্র।

পুলিশ সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী থানা পুলিশের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে—ভারত সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের পশ্চিম সমশ্চুড়া গ্রামের মাদক কারবারি শফিকুল ইসলাম বিক্রয়ের উদ্দেশ্যে আমদানি নিষিদ্ধ ৪০ বোতল ভারতীয় মদ নিজ বাড়িতে মজুদ করে রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত আড়াইটার দিকে তার বাড়িতে মাদকবিরোধী অভিযান চালায় থানা পুলিশ। অভিযানকালে বাড়ির খড়ের গাদার নিচে লুকানো অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পরে শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে থানায় আনা হয়।

পরদিন শনিবার দুপুরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এমএস/আরএন


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close