Thursday | 22 January 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 22 January 2026 | Epaper
BREAKING: বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করল বিএনপি      শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান      আজ থেকে পরীক্ষা শুরু, ১২ ফেব্রুয়ারি হবে ফাইনাল: প্রধান উপদেষ্টা      দালাল সাংবাদিকতা দেশের অর্জনকে বার বার ম্লান করেছে: ফারুক ওয়াসিফ      বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘব করবে ই-বেইলবন্ড: আইন উপদেষ্টা      বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত      আ'লীগ সরকার আমলে বিদ্যুৎখাতের দুর্নীতির চূড়ান্ত প্রতিবেদন জমা      

গোমস্তাপুরে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ১১

Published : Monday, 9 June, 2025 at 5:11 PM  Count : 250

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় বিষু (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় ১১ জন আহত হয়েছেন।

সোমবার বেলা ১১টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের সুবইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিষু ওই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, পার্বতীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বাইরুল ইসলামের সঙ্গে নিহত বিষুর মামলা-মোকদ্দমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ ছিল। সোমবার সকালে স্থানীয় একটি ঈদগাহ মাঠে শিশু-কিশোররা খেলাধুলা করার সময় একটি আমগাছ থেকে আম পড়ে যায়। এ নিয়ে নিহত বিষু তাদের শাসন করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় প্রতিপক্ষের হামলায় বিষু ঘটনাস্থলেই মারা যান।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি রইসউদ্দিন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এনআই/আরএন


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close