Thursday | 22 January 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 22 January 2026 | Epaper
BREAKING: বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করল বিএনপি      শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান      আজ থেকে পরীক্ষা শুরু, ১২ ফেব্রুয়ারি হবে ফাইনাল: প্রধান উপদেষ্টা      দালাল সাংবাদিকতা দেশের অর্জনকে বার বার ম্লান করেছে: ফারুক ওয়াসিফ      বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘব করবে ই-বেইলবন্ড: আইন উপদেষ্টা      বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত      আ'লীগ সরকার আমলে বিদ্যুৎখাতের দুর্নীতির চূড়ান্ত প্রতিবেদন জমা      

খুলনা বিভাগে ৩ লাখ ২৬ হাজার পিস চামড়া সংরক্ষণ

Published : Tuesday, 10 June, 2025 at 2:41 PM  Count : 209

খুলনা বিভাগের ১০ জেলার মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং চলতি বছর কোরবানির ৩ লাখ ২৬ হাজার ৭৯৪ পিস পশুর চামড়া সংগ্রহ করে লবন দিয়ে সংরক্ষণ করেছে। সোমবার খুলনা বিভাগ থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম থেকে পাঠানো তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।

এর মধ্যে গরু ও মহিষের চামড়া ১ লাখ ১৯ হাজার ১১২ পিস। ছাগলের চামড়া ২ লাখ ৭ হাজার ৬৮২ পিস।

বিভাগের জেলাগুলোর মধ্যে খুলনায় সংগৃহীত চামড়ার সংখ্যা ২২ হাজার ৭৪২ পিস, যশোরে ৭৫ হাজার ১৮৫ পিস, চুয়াডাঙ্গায় ৬ হাজার ৭২ পিস, বাগেরহাটে ১৩ হাজার ৫৭ পিস, নড়াইলে ৩০ হাজার ৭১৫ পিস, মাগুড়ায় ৭ হাজার ১৫২ পিস, মেহেরপুরে ১৮ হাজার ৮৫ পিস, ঝিনাইদহে ৯৩ হাজার ৭৩৬ পিস, কুষ্টিয়ায় ৩৬ হাজার ৭৩৭ পিস ও সাতক্ষীরা জেলায় ২৩ হাজার ৩১৩ পিস। জেলা ও উপজেলা প্রশাসনের তদারকিতে এসব চামড়া সংরক্ষণ করা হয়েছে সরকার সরবরাহকৃত বিনামূল্যের লবন দিয়ে।

চলতি বছর কোরবানির চামড়ার মূল্য বৃদ্ধি এবং এতিমদের হক আদায়ের উদ্দেশ্যে সরকারের পক্ষ থেকে দেশের এতিমখানা, মসজিদ ও মাদ্রাসাসমূহে বিনামূল্যে ৩০ হাজার মেট্রিক টন লবন সরবারহ করা হয়। যেন স্থানীয় ভাবে ২ থেকে ৩ মাস চামড়া সংরক্ষণ করা সম্ভব হয়।

এসএম/এমএ
সম্পর্কিত   বিষয়:  খুলনা    চামড়া   সংরক্ষণ  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close